শিরোনামঃ
দিলীপ গৌর ২০-১২-২০২০ ০৬:৩০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: আসন্ন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদীর পক্ষে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
আজ ২০ ডিসেম্বর রোববার স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের রুপপুরের বাসায় শাহজাদপুর পৌর মহিলা আওয়ামীলীগের উদ্দ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাভলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা রফিকুল ইসলাম বাবলা, সাইফুল ইসলাম, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, আনু লোদী, মৌসুমী খান বাবলা, সিলভী পারভীন মিঠু, আনোয়ারা বেগম, সাথী তালুকদার প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com