বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন
২৪ এপ্রিল, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন

  

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

দিলীপ গৌর
২০-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন


শাহজাদপুর প্রতিনিধি : আজ ২০ ডিসেম্বর রোববার দুপুরে বঙ্গবন্ধু পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্য বিনষ্ট ও অবমাননা করার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অস্থায়ী একাডেমিক ভবন-১ (শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ)-এ অনুষ্ঠিত হয়।

এদিন উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখার আহŸায়ক সোহরাব আলী, যুগ্ম আহŸায়ক শিবলী মাহবুব, সদস্য রওশন আলম, সদস্য ফারহানা ইয়াসমিন, সদস্য ড. মোহাম্মদ তানভীর আহমেদ, সদস্য জনাব বরুণ চন্দ্র রায়, সদস্য মাইনুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত বক্তাবৃন্দ ব্যক্ত করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাস্কর্যের উপর হামলা মানেই স্বাধীন বাংলাদেশের উপর হামলা। দেশের প্রত্যেক নাগরিক তাদের স্ব-স্ব জায়গা থেকে সচেতন হলেই স্বাধীনতা বিরোধী অপশক্তির পথ রুদ্ধ করে দেওয়া যাবে। অন্যথায়, পাকিস্তানি প্রেতাত্মারা সমাজের মধ্যে ওত পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়, তাঁরা স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু-কে আঘাত করেছে পরবর্তীতে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে এদেশকে জঙ্গীবাদী রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।

স্বাধীনতার পক্ষের শক্তি এবং সজাগ থাকলে এই অপশক্তির উত্থান রোধ করা যাবে। বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্ববৃন্দ সকলকে আহŸান জানান যে, সকলে মিলে আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর অবদানকে এই স্বাধীন বাংলাদেশে অক্ষুন্ন রাখব। বঙ্গবন্ধু পরিষদের আহŸায়ক জনাব সোহরাব আলী, রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর বক্তব্যের মধ্য দিয়ে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচী শেষ হয়।


দিলীপ গৌর ২০-১২-২০২০ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 690 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com