শিরোনামঃ
আব্দুল জলিল ২০-১২-২০২০ ০৫:৩৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত আ.লীগের মনোনীয়ত মেয়র প্রার্থী আব্দুল হান্নান তালুকদার, বিএনপি’র আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি কাজিপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com