কাজিপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের আব্দুল হান্নান
২১ আগস্ট, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের আব্দুল হান্নান

আব্দুল জলিল
২০-১২-২০২০ ০৫:১৭ অপরাহ্ন
কাজিপুরে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগের আব্দুল হান্নান

স্টাফ রিপোর্টারঃ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর (রবিবার) দুপুরে আ.লীগের মেয়র প্রার্থী আব্দুল হান্নান তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, আ.লীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, পৌর আ.লীগের সভাপতি  ও সাবেক মেয়র জিএম তালুকদারসহ আ.লীগের নেতৃবৃন্দ।

জমাদান পরবর্তী স্বাক্ষাৎকারে মেয়রপ্রার্থী আব্দুল হান্নান জানান, ‘জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ, তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আশা করি কাজিপুর পৌরবাসী সে মর্যাদা রাখবে। আর আমিও জনগণের মেয়র হয়ে সেবা করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’ এসময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নির্বাচনে সবার সহযোগিতা কামনা করেন। 

 

 


আব্দুল জলিল ২০-১২-২০২০ ০৫:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 422 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com