১২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিলেন আদনান মুক্তা
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন

  

১২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিলেন আদনান মুক্তা

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২০-১২-২০২০ ০৪:২৮ অপরাহ্ন
১২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিলেন আদনান মুক্তা

আগামী ১৬ই জানুয়ারী ২০২১ইং তারিখে সারা বাংলাদেশে পৌরসভার ২য় ধাপে অন্যান্য পৌরসভার সাথে ১৫০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের এডমিন ও ইসাবেলা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আদনান মুক্তা। মাদকমুক্ত সমাজ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

আমলাপাড়া, কালীবাড়ী, কোল গয়লা, গোশালা ও ইবি রোড এলাকা মিলেই তৈরী হয়েছে এই ১২নং ওয়ার্ড। প্রায় ৬ হাজার ভোটার রয়েছে এই ওয়ার্ডটিতে।

ইতিমধ্যে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র জনাব সৈয়দ আব্দুর রউফ মুক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ পৌরসভার পাশাপাশি সিরাজগঞ্জের আরো ৫টি পৌরসভায় একযোগে নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-১২-২০২০ ০৪:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 527 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com