বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ
২০ এপ্রিল, ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ন

  

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২০-১২-২০২০ ১১:১৯ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৬৯-এর ছাত্র-গণ আন্দোলনে সিরাজগঞ্জ মহকুমার ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জি.এস, কওমী পাটকল মজদুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সাবেক প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের প্রথম মৃত্যু বার্ষিকী আজ।

তিনি ২০১৯ সালের ২০শে ডিসেম্বর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাত ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ২২শে ডিসেম্বর রবিবার বাদ জোহর সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় রহমতগঞ্জ কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বাংলাদেশের গর্ব, সিরাজগঞ্জের অহংকার এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২০-১২-২০২০ ১১:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 720 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com