বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী রেজার মনোনয়ন ফরম উত্তোলন
২৪ এপ্রিল, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী রেজার মনোনয়ন ফরম উত্তোলন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-১২-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থী রেজার মনোনয়ন ফরম উত্তোলন
জহুরুল ইসলাম: আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তৃণমূল ভোটে জয়ী উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা। শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে বেলকুচি পৌরসভার সাধারন ভোটার এবং আওয়ামীলীগের বড় একটি অংশের ঐক্যবদ্ধ অংশগ্রহনের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আশরাফুল হকের কার্য্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারান সম্পাদক আজিজুল হক খান ঘোষন, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী প্রামানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। উল্লেখ্য যে, গত বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন এবং আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নের জর‌্য দুইবারেই তৃণমূল আওয়ামীলীগের ভোটে জয় লাভ করেন সাজ্জাদুুল হক রেজা। কিন্তু তৃণমূলের সমর্থন থাকলেও পরপর দুটি নির্বাচনেই মনোনয়ন বঞ্চিত হন তৃনমূল থেকে উঠে আসা যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা। যার কারনে বেলকুচির সাধারন জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-১২-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 651 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com