শিরোনামঃ
দিলীপ গৌর ১৯-১২-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত মদ পানে রুবেল সরকার (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রুবেল নগরডালা গ্রামের শহিদুল সরকারের ছেলে ও শাহজাদপুর এহিয়া ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মৃত রুবেলের পরিবার সূত্রে জানা যায়, শিশুকাল থেকেই রুবেল নানা বাড়ি শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর নতুন পাড়ায় থাকতো।
নিহতের পরিবার সূত্রে থেকে জানা গেছে, গতকাল ১৮ ডিসেম্বর শুক্রবার থেকে রুবেল অসুস্থ অনুভব করছিল, এদিন রাতে রুবেলের শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে ডাক্তার শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
আজ ১৯ ডিসেম্বর শনিবার পরিবারের সদস্যরা রুবেলকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে বগুড়ায় নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয় শক্তিপুর গ্রামে রুবেলের নানা বাড়ি গিয়ে জানা যায়, গত শুক্রবার রাতে রুবেল, আলামিন (২০), রায়হান (২১), মুক্তা (২২) সহ আরো কয়েকজন মদ পান করে। তার পর থেকেই তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে।
পরে, অবস্থা গুরুতর হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। একই গ্রামের কালামের পুত্র রায়হানের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে রায়হান জানায়, এদিন একই গ্রামের চাঁন আলীর পুত্র হাসান পুটলায় করে নেশা জাতীয় পানীয় নিয়ে আসে, কয়েকজন সেই পানীয় পান করি। সেটা পান করার পরপরই রুবেল সহ আমরা সবাই অসুস্থ্য হয়ে পড়ি।
এসময় রুবেল বমি করতে থাকে, তাকে আমরা তার নানার বাড়ি পৌছে দেই। আজ শুনলাম রুবেল মারা গেছে। ঘটনাস্থলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই এসলাম আলী জানান, সে কিছু নেশা জাতীয় দ্রব্য পান করেছে বলে পরিবার দাবি করছে। এখনও সঠিক কারণ জানা যায়নি।
আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এদিকে কলেজ ছাত্রের মৃত্যুতে গোটা শাহজাদপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যেখানে সেখানে মদ বিক্রি হওয়াই ক্ষোভ-বিক্ষোভে ফেঁটে পড়ছে এলাকাবাসী।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com