সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন মুক্তা, বাচ্চু ধানের শীষ
২৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন মুক্তা, বাচ্চু ধানের শীষ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৯-১২-২০২০ ০৫:০৯ অপরাহ্ন
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন মুক্তা, বাচ্চু ধানের শীষ

নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র জনাব সৈয়দ আব্দুর রউফ মু্ক্তা। গতকাল শুক্রবার ১৮ই ডিসেম্বর ২০২০ইং তারিখে গণভবনে স্থানীয় সরকার মনোয়ন বোর্ড ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পৌর নির্বাচনের প্রাথী চূড়ান্ত করা হয়।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু।

আগামী ১৬ই জানুয়ারী ২০২১ইং তারিখে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে এ দুজন লড়বেন পৌর মেয়র পদে।

উল্লেখ্য, ১৮০৯ সালের দিকে খয়রতি মহল রুপে জমিদারী সেরেস্তায় লিখিত ভূতের দিয়ার নামের মৌজা নিলামে ক্রয় করে বেলকুচি থানার সিরাজ উদ্দিন চৌধুরী নামক একজন জমিদার। তারই নাম অনুসারে এই সিরাজগঞ্জ জেলা। ১৮৫৫ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ মহুকুমার উৎপত্তি এবং মি: এ বারী প্রথম মহুকুমা প্রশাসক হন। ১৮৬৯ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ মিউনিসিপ্যালিটি স্থাপিত হয়, যার প্রথম চেয়ারম্যান মি: ট্রেসষ্ট্রো। শুরুতে সিরাজগঞ্জ  পৌরসভা “গ‍‍‍ শ্রেণীর হলেও ১৯৯২ সালে ১৫টি ওয়ার্ড নিয়ে ক শ্রেণীর পৌরসভায় উন্নতি হয়। যার আয়তন ২৮.৪৯ বর্গ। গত বছর সিরাজগঞ্জ পৌরসভা গৌরবান্বিত ১৫০ বছর পূর্তি উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৯-১২-২০২০ ০৫:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 739 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com