শিরোনামঃ
আব্দুল জলিল ১৯-১২-২০২০ ০৩:৫২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা নির্বাচনে বড় দুই দল আ.লীগ এবং বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন এবং বিএনপি নেতা রবিউল হাসান।
আ.লীগের মনোনয়ন পেয়েছেন নির্যাতিত সাবেক ছাত্রনেতা, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। বিকেলে গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় পৌরসভা নির্বাচন (দ্বিতীয় ধাপ) এর চূড়ান্ত প্রার্থী তালিকায় আব্দুল হান্নানের নাম অনুমোদন করেন আ.লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
অন্যদিকে বিএনপির মনোনয়ন বোর্ড মনোনয়ন দিয়েছেন কাজিপুর পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আল আমিনকে। আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কাজিপুর পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com