বেলকুচি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৬৯ জনের মনোনয়ন ফরম উত্তোলন
২৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

  

বেলকুচি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৬৯ জনের মনোনয়ন ফরম উত্তোলন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৯-১২-২০২০ ০৩:৪০ অপরাহ্ন
বেলকুচি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৬৯ জনের মনোনয়ন ফরম উত্তোলন
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে অংশগ্রহণকারী প্রার্থীদের এ পর্যন্ত ৩ জন মেয়র প্রার্থী সহ ৬৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন। মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাস ও উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা এবং বিএনপির প্রার্থী হাজী আলতাব হোসেন প্রামানিক। বেলকুচি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আশরাফুল হক এই প্রতিবেদককে জানান, আগামী ১৬ জানুয়ারী পৌর নির্বাচন উপলক্ষ্যে গত রোববার (৬ ডিসেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এবং ২০ ডিসেম্বর পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেয়া হবে। এ প্রর্যন্ত আমাদের নিকট থেকে ৩ মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ ও সাধারণ কাউন্সিলর ৫০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তলোন করেছে। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৯-১২-২০২০ ০৩:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 522 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com