কামারখন্দে গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জের কামারখন্দে অসহায় গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ করেছে তরুণ ও প্রবাসীদের করা স্বেচ্ছাসেবী সংগঠন "ইয়ুথ অব সিরাজগঞ্জ"।
শুক্রবার ( ১৮ ডিসেম্বর ২০২০) উপজেলার বাড়াকান্দি, রসুলপুর ও কয়েলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় গরীব মেধাবী ৭০ জন শিক্ষার্থী মাঝে শিক্ষাসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে সেচ্ছাসেবী " ইয়ুথ অব সিরাজগঞ্জ " সংগঠনের সভাপতি এস. এম. শাওন পারভেজ জুয়েল জানান, স্বাধীনতার পর হতে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলা তরুণ ও প্রবাসীরা শুধুমাত্র তাদের ভাগ্য পরিবর্তন নয়, দেশের কথা মাথায় রেখে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় অবিরাম কাজ করে যাচ্ছে। এসব রেমিট্যান্স যোদ্ধা ও তরুণরা তাদের পরিবারকে ভালো রাখার পাশাপাশি দেশের অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় সেচ্ছাসেবী " ইয়ুথ অব সিরাজগঞ্জ " সংগঠনটির প্রবাসী বন্ধু ও তরুণদের নিয়ে যাত্রা শুরু করি।
সংগঠনটিতে আর্থিকভাবে প্রবাস থেকে সহযোগিতা করেছে ইউসুফ আলী, ইয়াকুব, আব্দুর রাজ্জাক,রাজু, শাহ আলম।
এসময়ে উপস্থিত ছিলেন বাড়াকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী সরকার, বাড়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি রিয়াদুল হাসান (রুবেল) মকবেল হোসেন মোল্লা, রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোতম চন্দ্র পাল ও কমলেশ চন্দ্র পাল, কয়েলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসার প্রাপ্ত শিক্ষক মো. ফিরোজ সরকার ও ম্যানেজিং কমেটির সভাপতি নুর মোহাম্মদ সরকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইয়ুথ অব সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক মো.আবু তালেব, সদস্য মো. জাকারিয়া, বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘ এর সাধারণ সম্পাদক রাসেল খাঁন সহ প্রমুখ।