কামারখন্দে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
২১ এপ্রিল, ২০২৬ ০১:০৩ পূর্বাহ্ন

  

কামারখন্দে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৮-১২-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন
কামারখন্দে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষিতার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেছে । মামলা করার পর ধর্ষিতার পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি সহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছে বাদীপক্ষ। ১৪ বছর বয়সী ধর্ষণের শিকার কিশোরী কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা লাহিড়ী বাড়ি গ্রামের তাঁত শ্রমিকের মেয়ে। স্থানীয়রা জানায়, কিশোরী ও তার মা পাইকশা লাহিড়ী বাড়িতে মজিবর রহমানের বাড়িতে দীর্ঘ দিন যাবত তাঁতের কাজ করতো। এক পর্যায়ে মায়ের অনুপস্থিতিতে মজিবরের ছেলে মনিরুল ইসলাম মনি (২৮) ঐ কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষিতার বাবা জানান, ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করেছে মনি। ঘটনাটি আমার মেয়ে তার মাকে বললে স্থানীয়দের বিষয়টি জানাই। পরে তাদের পরামর্শ মতো কোর্টে মামলা করা হয়েছে। মামলার পর থেকে আমাদের নানান ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম রাকিবুল হুদা জানান, ধর্ষণের মামলা সংক্রান্ত কোন তথ্য এখনও হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৮-১২-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 492 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com