বেলকুচিতে একই রাতে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন

  

বেলকুচিতে একই রাতে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৮-১২-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন
বেলকুচিতে একই রাতে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই রাতে দুই বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে দুটি বন্ধ করা হয়। প্রথমে সন্ধ্যা ৭ টায় বেলকুচি পৌরসভার চর ভাংগুয়া এলাকায় পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২) এবং রাত ৮ টায় বেলকুচি পৌরসভার অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। দুইটি বিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক হয়ায় বাল্যবিয়েগুলো বন্ধ করে অভিভাবকদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-১২-২০২০ ০৭:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 605 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com