শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত; ১
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন

  

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত; ১

দিলীপ গৌর
১৮-১২-২০২০ ০৪:৫৭ অপরাহ্ন
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত; ১

শাহজাদপুর  প্রতিনিধি : আজ ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার  বগুড়া-নগরবাড়ী মহাসড়কের নুকালী নামক স্থানে সিমেন্ট ভর্তি লছিমনরে চাপায় সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনাগামী একটি যাত্রীবাহী বাস ওই সড়ক দিয়ে দ্রুত যাওয়ার সময় লছিমনটিকে চেপে ধরে।

 সময় লছিমনের ড্রাইভার দ্রুত  সাইড দিতে গিয়ে কাঁচা রাস্তায় নেমে যায় এবং পাশেই দাঁড়িয়ে থাকা সাদ্দামকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপস্থিত জনতা লছিমনটিকে আটক করতে পারলেও তার ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে, ঢাকা থেকে পাবনা মুখি দ্রুতগামী বাসটিও পালিয়ে যায়। নিহত সাদ্দাম হোসেন উপজেলার আলোকদিয়ার গ্রামের আব্দুল মালেক প্রামানিকের ছেলে বলে জানা গেছে।

সে দুই সন্তানের জনক। এ দুর্ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেঁটে পড়েছে।


দিলীপ গৌর ১৮-১২-২০২০ ০৪:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 417 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com