শিরোনামঃ
দিলীপ গৌর ১৮-১২-২০২০ ০৪:৫৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ১৮ ডিসেম্বর শুক্রবার শাহজাদপুরের ঐতিহ্যবাহী পৌর এলাকার দোলভিটা এলাকার কালাচাঁদপাড়ার শতাব্দি প্রাচীন শ্রী শ্রী সন্তোষি মাতার মন্দিরে প্রতিবারের ন্যায় এবারও শ্রী শ্রী সন্তোষি মাতা পূজা অনুষ্ঠিত হয়েছে। মানুষের মনের বাসনা ও মঙ্গল কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ভক্ত এ পূজা দেখতে আসতো।
করোনার কারণে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে এ পূজা অনুষ্ঠিত হয়। পুরোহিত যোগেশ চক্রবর্তী, প্রভাত গোস্বামী, প্রকাশ গোস্বামী ও সন্ধ্যা রানী জানান, কঠোর নিয়মের মাধ্যমে উপবাস থেকে এ পূজা করতে হয়। এ পূজাতে শ্রী শ্রী সন্তোষি মাতার কাছে যে যা প্রার্থনা করবে তার মনের বাসনা পূর্ণ হবে। প্রতিবছরই এ পূজা দেখতে শত শত ভক্তদের আগমণ ঘটলেও করোনার কারণে এবার স্থিতিশীল করা হয়েছে। পরে বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com