বেলকুচি ফেসবুক গ্রুপের বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-১২-২০২০ ০৬:৫০ অপরাহ্ন
|
|
বেলকুচি ফেসবুক গ্রুপের বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম:
মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন। সারাদেশের মানুষ আনন্দ-উৎসব এবং একই সঙ্গে বেদনা নিয়ে দিবসটি পালন করে আসছে। স্বাধীনতার জন্য যে বীর সন্তানেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের গভীর বেদনা ও শ্রদ্ধায় তাদেরকে স্মরণ করা হয়।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় "আমাদের বেলকুচি" ফেসবুক গ্রুপ কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বর্ণালী বেলকুচির সভাপতি হাফিজুর রহমান সহ আমাদের বেলকুচি গ্রুপের এডমিন প্যানেলের সদস্যবৃন্দ।
উক্ত রচনা প্রতিযোগিতায় দুই বিভাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের মোট ২০ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-১২-২০২০ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 544 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ