বাইকার্স অফ সিরাজগঞ্জ গ্রুপের বিজয় র‍্যালী অনুষ্ঠিত
২৫ অক্টোবর, ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

বাইকার্স অফ সিরাজগঞ্জ গ্রুপের বিজয় র‍্যালী অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৭-১২-২০২০ ০৬:৫০ অপরাহ্ন
বাইকার্স অফ সিরাজগঞ্জ গ্রুপের বিজয় র‍্যালী অনুষ্ঠিত

গতকাল বুধবার ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে বাইকার্স অফ সিরাজগঞ্জ সংক্ষেপে "বস" নামক সামাজিক সংগঠনটি সিরাজগঞ্জ শহরে মোটর সাইকেলের মাধ্যমে বিজয় র‍্যালীর আয়োজন করে । বিজয় র‍্যালীটি দুপুর তিনটার দিকে সিরাজগঞ্জ শহরের চান্দআলী মোড় থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে জেলখানা ঘাটে যমুনা পাড়ে গিয়ে শেষ হয়। সংগঠনটির সদস্যরা নিজস্ব জার্সি পরিহিত অবস্থায় প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে র‍্যালীতে অংশগ্রহণ করে।

বাইকার্স অফ সিরাজগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা রিনাদ, মেহেদী ও উচ্ছাস এর মাধ্যমে জানা যায়, বাইকিং কমিউনিটিকে সচেতন করা ও সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেদের বিলিয়ে দেয়াই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত এই গ্রুপের সাথে প্রায় ১৪ হাজার সদস্য সংযুক্ত রয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ট সন্তানদের স্মরণ করেতই এই ব্যতিক্রম আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। লাল সবুজ পতাকা নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায় সংগঠনটির সদস্যরা।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৭-১২-২০২০ ০৬:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 872 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com