বেলকুচি সদর ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-১২-২০২০ ০৬:১৮ অপরাহ্ন
|
|
বেলকুচি সদর ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকালে সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন আ'লীগের সভাপতি চাঁন মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ সহ অত্র ইউনিয়ন ও ওয়ার্ডে নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-১২-২০২০ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 914 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ