শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৫
২৪ এপ্রিল, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

  

শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৫

দিলীপ গৌর
১৭-১২-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৫

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যবসায়ী হাজী আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। গতকাল ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুরে বক্কার গ্রæপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারধর করছিল। এ সময় তার ফুফা হাজী আহসান আলী মারধর থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরো অন্তত ৫ জন।

খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখার পাশাপাশি আসামীদের দ্রæত আটক করতেও তৎপরতা চালাচ্ছি।

এদিকে এলাকার সর্বজন শ্রদ্ধেয় সরলপ্রাণ আহসান আলীকে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রæত দোষীদের শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন।
 

 


দিলীপ গৌর ১৭-১২-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 533 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com