কামারখন্দে মহান বিজয় দিবসে ফুল দিয়ে বিএনপির শ্রদ্ধা নিবেদন
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠন।
বুধবার (১৬ডিসেম্বর ২০২০) সকাল সাতটায় উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিন শুরু করে বিএনপি ও তাার অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।
পরে উপজেলায় শহীদদে স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল সহ নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, সদস্য সচিব এ্যাডভোকেট মো. ছাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারন সম্পাদক রেজাতে রাব্বী উথান, বিএনপি নেতা এ্যাডভোকেট রফিক সরকার, ফজলুল করিম লিটন, আব্দুল মান্নান টুটুল, যুবদলের সাবেক সভাপতি ছাইদুল ইসলাম প্রমুখ।