সলঙ্গা থানা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস পালিত
২৭ এপ্রিল, ২০২৬ ০১:৫০ অপরাহ্ন

  

সলঙ্গা থানা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-১২-২০২০ ০৯:৫৯ অপরাহ্ন
সলঙ্গা থানা বিএনপির আয়োজনে মহান বিজয় দিবস পালিত
জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে সলঙ্গা অনার্ কলেজ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, সলঙ্গা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠন। পরে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,জননেতা মতিয়ার রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম সরকার, সদস্য সচিব ও ধুবিল ইউপির চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সোহন, সদস্য গোলাম আম্বিয়া,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার উদ্দিন, থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব শাহিন রেজা, যুগ্ম আহবায়ক হেলাল, আমিনুল, সেলিম রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান সুজন, জেলা সদস্য সোহেল রানা ও রন্জু সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-১২-২০২০ ০৯:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 538 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com