কামারখন্দের ভদ্রঘাটে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:০৮ অপরাহ্ন

  

কামারখন্দের ভদ্রঘাটে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১২-২০২০ ০৯:৫১ অপরাহ্ন
কামারখন্দের ভদ্রঘাটে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের খাঁন পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। বরিশাল, পটুয়াখালি, পিরোজপুর, বগুড়া, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১২টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিন দিন ব্যাপী বিভিন্ন রাউন্ডের মাধ্যমে মাঠের নির্ধারিত স্থানে তিনবার (আনুমানিক ৪০০ মিটার) প্রদক্ষিণ শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। আজ ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবে মিল্লাত মুন্নার উপস্থিতিতে পুরুষ্কার বিতরণ সম্পন্ন করা হয়। উক্ত আয়োজনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আলতাফ হোসেন তারা।

আয়োজক কমিটির সদস্যদের মাধ্যমে জানা যায়- দীর্ঘদিন করোনা ভাইরাসের কারনে মানুষ ঘরবন্ধী দিন কাটিয়েছে। ঘরবন্ধী এসব মানুষকে বিনোদনমুখী, প্রাণবন্ত ও যুব সমাজকে মাদকসহ নানা অপকর্ম থেকে মুখ ফেরাতে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি সাপেক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দূরদূরান্ত থেকে আগত প্রতিযোগিদের আয়োজক কমিটির পক্ষ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীদের পুরুষ্কার প্রদানসহ বাকী সবাইকে সান্তনা পুরুষ্কার প্রদান করে আয়োজক কমিটি।

খেলা চলাকালীন সময়ে মাঠে ব্যপক জনসমাগমের উপস্থিতির কারনে আয়োজক কমিটির পক্ষ থেকে এ ধরণের আয়োজন প্রতি বছর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ব্যপক হৈ-হুল্লোড়ের মাধ্যমে দর্শকরা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেছেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ০৯:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 709 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com