কামারখন্দে বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি
১৮ এপ্রিল, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

  

কামারখন্দে বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
১৭-১২-২০২০ ০৮:০৯ পূর্বাহ্ন
কামারখন্দে বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি
সিরাজগঞ্জ কামারখন্দে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার(১৬/১২/২০২০) সকাল ৬ঃ২০ মিনিটে জাতীয় দিবসের আনুষ্ঠানিক শুরু হয়। ৬ঃ ৩০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এর পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ্ সবুজ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা:মেরিনা সুলতানা,কামারখন্দ থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা খাতুন এ সময় উপজেলা প্লেস ক্লাব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, থেকে উপজেলা স্মৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল দশ টায় শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ১৭-১২-২০২০ ০৮:০৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 341 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com