বিজয় দিবসে ৬৪ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ
২২ জুন, ২০২৬ ০৯:১৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিজয় দিবসে ৬৪ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১২-২০২০ ০৭:০৮ অপরাহ্ন
বিজয় দিবসে ৬৪ জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সারা বাংলাদেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৬ ডিসেম্বর, বুধবার সকাল ১১ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরনে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের পশ্চিম পাশে গাছের চারা রোপণ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি অরিন ইসলাম ইমন , সাধারণ সম্পাদক নাদিম মিয়া,সাংগঠনিক সম্পাদক নোমান হাসান অপু, শিক্ষা বিষয়ক সম্পাদক ইকরামুল হক প্রমুখ। লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় চারা কিনে জেলা ও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও শহীদ মিনারের পাশে ৫ হাজারের বেশি গাছের চারা রোপণ করেন। 

সংগঠনটি প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও গত ৭ জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এক লাখ এক হাজার তিনশত চারা রোপণ করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল আজ সকাল ১১ টায় নাটোর থেকে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ০৭:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 640 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com