শিরোনামঃ
দিলীপ গৌর ১৬-১২-২০২০ ০৭:৩৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে যথাযথ মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ দিবসটি উদযাপন উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসুচীর সুচনা করেন। এরপর শাহজাদপুর উপজেলা চত্বরে প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যান্য অনুষ্ঠান মালার মধ্যে ছিল, ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর পূরবী থিয়েটার,ভোর হলো ও যুগান্তর স্বজন সমাবেশ ‘বর্ণমালার দেশে’ নাটক মঞ্চায়ন করেন। নাট্যকার ম.জাহান রচিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, স্বাধীন, দীপ্ত, হোসাইন, বায়জিদ, সামিউল, আরেফিন, বাবুল, নাজিম, মারুফ, শিহাব, লিমন, রামীম, আশা, সুমাইয়া, মাহবুবা ও পলি।
এ ছাড়া স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে তাদের নানা কর্মসূচি পালন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কলেজ শহীদ মিনারে পুুস্পস্তবক অর্পণ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com