শাহজাদপুর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা
২০ এপ্রিল, ২০২৬ ০৫:১১ অপরাহ্ন

  

শাহজাদপুর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা

দিলীপ গৌর
১৬-১২-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন
শাহজাদপুর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা

শাহজাদপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর বুধবার দ্বারিয়াপুর বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ গোলাম সাকলাইন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আসমত আলী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, জেলা পরিষদের সদস্য মৌসুমী সরকার বাবলা, সাবেক জিএস আরিফুর রহমান পলাশ, হিরা, মির্জা রাজু, খোকন প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ আজ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের এদেশে থাকার কোন অধিকার নেই এবং তাদের এদেশ থেকে বিতারিত করতে হবে।

আলোচনা সভা শেষে সকল শহীদদের মাগফিরাত কামনা করে এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 


দিলীপ গৌর ১৬-১২-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 592 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com