বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৫৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-১২-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন
বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ মিনার ও বঙ্গবন্ধু স্কয়ারে পূস্পমাল্য দান আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সূর্য দয়ের সাথে সাথে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শহিদ মিনার ও বঙ্গবন্ধু স্কয়ারে পূস্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীর্ষ, থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলখোশ আলী প্রমানিক, লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, উপজেলার কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, কথা সাহিত্যিক আব্দুল হামিদ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-১২-২০২০ ০৫:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com