বিজয় দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর শাখার শ্রদ্ধা নিবেদন
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪৫ পূর্বাহ্ন

  

বিজয় দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর শাখার শ্রদ্ধা নিবেদন

আব্দুল জলিল
১৬-১২-২০২০ ০৩:৪৩ অপরাহ্ন
বিজয় দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর শাখার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। 

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে কাজিপুর উপজেলা স্বাধীনতা স্কয়ারে মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে প্রতিষ্ঠিত বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ এ সময় দেশ বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান। 

কাজিপুর উপজেলা শাখা কমিটির সভাপতি প্রভাষক ও সাংবাদিক আব্দুল জলিল বলেন, "মহান এই বিজয় দিবসে স্বাধীনতা বিরোধীদের যে কোন দেশ বিরোধী প্রচেষ্টা প্রতিহত করা হবে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সুষ্ঠু সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশ থেকে সকল প্রকার অরাজকতাকে দূর করতে কাজ করছে। মুক্তি যুদ্ধের স্বপক্ষের সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সংস্কৃতি হোক শান্তিপূর্ণ হাতিয়ার।"

এসময় উপস্থিত ছিলেন, জোটের গান্ধাইল ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল শেখ, উপজেলা শাখার আমিনুল ইসলাম লিটন, শহীন আলম, মোহাম্মদ আশরাফুল, কেএম আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান বিপ্লব, ছানোয়ার হোসেন, পলাশ বাবু রনি, পবিত্র শাহা সাগর, মোকলেছুর রহমান, মেহেদি হাসান রাব্বি প্রমুখ। 


আব্দুল জলিল ১৬-১২-২০২০ ০৩:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 482 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com