চৌহালীতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আ'লীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫২ পূর্বাহ্ন

  

চৌহালীতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আ'লীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-১২-২০২০ ০৩:১০ অপরাহ্ন
চৌহালীতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আ'লীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

সিরাজগঞ্জের চৌহালীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৬: ৩০ মিনিটে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৬:৩৮ মিনিটে উপজেলার সরকারি কলেজের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা।

এর পরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: আফসানা ইয়াসমিন, নবাগত সহকারী কমিশনার (ভুমি) মাহিদ -আল হাসান, নবাগত চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের (ভা:) সভাপতি আবু নজির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার , ওসি তদন্ত তছলিম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-১২-২০২০ ০৩:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 354 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com