সাভার জাতীয় স্মৃতিসৌধে এটিইটি-র শ্রদ্ধা নিবেদন
২২ জুন, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সাভার জাতীয় স্মৃতিসৌধে এটিইটি-র শ্রদ্ধা নিবেদন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১২-২০২০ ০১:২৭ অপরাহ্ন
সাভার জাতীয় স্মৃতিসৌধে এটিইটি-র শ্রদ্ধা নিবেদন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত টেক্সটাইল সেক্টরের প্রাণের সংগঠন- এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিষ্ট সংক্ষেপে এটিইটি-র পক্ষ থেকে আজ বুধবার ১৬ই ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এটিইটি-র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিঃ এস এম সোহেল রানার নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন এটিইটি-২০২০ নির্বাচনে নব-নির্বাচিত প্রচার সম্পাদক ইঞ্জিঃ মোঃ শাহ কামাল সুজনসহ অন্যান্য সদস্য আইয়ুব আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।

করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্য বিধি মেনে অল্প সংখ্যক সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাম্প্রতিক সময়ে এটিইটি দ্বি-বার্ষিক নির্বাচনে ইঞ্জি আমিনুল ইসলাম সভাপতি, ইঞ্জিঃ মেহেদী হাসান সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিঃ এস এম সোহেল রানা সাধারন সম্পাদক ও ইঞ্জিঃ মহসিনুজ্জামান শিশির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ০১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 353 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com