শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৬-১২-২০২০ ০১:০০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৬ ডিসম্বের) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিম। সকালে উপজেলা হেলিপ্যাড ময়দানে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে ইউএনও মেজবাউল করিমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নারী ভাইসচেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com