মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
১৮ এপ্রিল, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

  

মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১২-২০২০ ১২:৪৬ অপরাহ্ন
মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। 

আজ বুধবার ১৬ই ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষ করে সিরাজগঞ্জ বাজার স্টেশনের পাশে নবনির্মিত বিজয় সৌধে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। এসময় সিরাজগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য ও জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ১২:৪৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 428 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com