বিজয় সৌধে সিরাজগঞ্জ জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ
২০ এপ্রিল, ২০২৬ ০৫:৫৭ পূর্বাহ্ন

  

বিজয় সৌধে সিরাজগঞ্জ জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১২-২০২০ ১২:১৭ অপরাহ্ন
বিজয় সৌধে সিরাজগঞ্জ জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অন্যান্য বাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্ব অপরিসীম। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস অফিসারগণ তাদের বুদ্ধি, দক্ষতা ও জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমাদের সিরাজগঞ্জ জেলায় জন্ম নেয়া পুলিশের দুই জন শহীদ বীর মুক্তিযোদ্ধা আত্মত্যাগের মাধ্যমে পুলিশ বাহিনীকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একজন হলেন স্বাধীনতা পদক প্রাপ্ত সিরাজগঞ্জের সন্তান শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ এবং অন্যজন পুলিশ অফিসার শহীদ বুদ্ধিজীবি আব্দুল কাদের মিয়া যার স্মরণে ১৯৯৯ সালে শহীদ বুদ্ধিজীবি হিসেবে দুই টাকা মূল্যের স্মারক ডাক টিকেট প্রকাশ করা হয় এবং খুব শীঘ্রই এই বীরকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “অর্জন ৭১” নির্মিত হতে যাচ্ছে।

আজ বুধবার ১৬ই ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনি শেষ করে সিরাজগঞ্জ সদরে বাজার স্টেশনের পাশে নবনির্মিত বিজয় সৌধে স্বাস্থ্য বিধি মেনে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম। এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব ড. ফারুক আহমেদ ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ১২:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 399 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com