শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ১১:৩৯ পূর্বাহ্ন |
পৌনে চারলাখ সদস্য নিয়ে সিরাজগঞ্জ জেলার সবার প্রিয় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ সকালে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের এডমিন আদনান মুক্তার নেতৃত্বে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনের পাশে নবনির্মিত বিজয় সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আমাদের সিরাজগঞ্জ গ্রুপ ও আমাদের সিরাজগঞ্জ ফেসবুক পেজের সমন্বয়ে এই অনলাইন সংগঠনটি ২০১৫ সাল থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিরাজগঞ্জ জেলায় ইসাবেলা ফাউন্ডেশন ও আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের যৌথ উদ্যেগে দুই দুইবার যমুনা পাড়ে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় যা সিরাজগঞ্জে প্রথম। পাশাপাশি শীতকালীন সময়ে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বন্যাকালীন সময়ে যমুনা চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সিরাজগঞ্জের কল্যাণে বিভিন্ন সময়ে মানববন্ধনে অংশগ্রহণ করে আসছে।
সংগঠনটি অনলাইনের মাধ্যমে সিরাজগঞ্জের আপডেট খবরাখবর, ঐতিহ্য, সময়ের অসংগতিসহ নানাবিধ তথ্য তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিনা পারিশ্রমিকে প্রচার করে আসছে।
উক্ত টিমে আরো যারা এডমিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তাদের মধ্যে সমাজকর্মী মামুন বিশ্বাস, জিল্লুর তালুকদার, ইবনে রেজওয়ান রাজু, সাজিদ মুন, সাদাত মোস্তফা সাদাফ, শহীদুল্লাহ কায়সার লিটন, আতিকুল ইসলাম, তারেক হাসান, পিয়াস হোসাইন, সজীব খান রিগান ও লোকমান হোসাইন।
ফেসবুক গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/amadersirajganj
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/c/oursirajganjbd
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com