শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ১১:০৮ পূর্বাহ্ন |
শ্রীলংকান প্রবাসী সামান কুমারা ওয়াসাল তিলাকা কর্তৃক পরিচালিত দেশি-বিদেশি রান্নার ভিডিও শেয়ারিং ইউটিউব চ্যানেল “KHICHURI”। শখের বসে এবং বাংলাদেশ কে ভালবেসে সম্পূর্ন বাংলা ভাষায় শ্রীলংকান ফুডস রিভিও ও রান্নার ভিডিও করে ইউটিউবে প্রকাশ করেন তিনি। একজন শ্রীলংকান হিসেবে তার মুখে বাংলা ভাষা শুনতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন। ইতিমধ্যে তার চ্যানেলে প্রায় ৩৮টি ভিডিও আপলোড করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশিদের মত তার খুশি ছিলো চোখে পড়ার মত। অফিসের কলিগদের সাথে নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ করার ইচ্ছা থাকলেউ করোনা ভাইরাসের কারনে সম্ভব হয়ে উঠেনি।
সামান কুমারা ওয়াসাল তিলাকা প্রায় ২০ বছর যাবৎ বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে কাজ করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা সাভারস্থ ষ্টারলিং লন্ড্রীতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। চাকুরীর পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলংকায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন।
তিনি খাবার প্রিয় সবাইকে তার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়েছেন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/c/khichuriforlife
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com