শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-১২-২০২০ ১১:০৮ পূর্বাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি থেকে ১ হাজার পিছ ইয়াবাসহ ৫ মামলার আসামী সবুজ বিশ্বাস নামের এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সবুজ বিশ্বাস (৪১) কে আটক করে।
আটকের সময় তার শরীর তল্লাশি করে ১ হাজার পিছ ইয়াবা উদ্ধার করে। সে শাহাজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের বিত্তিত্বে মঙ্গলবার রাত ১১ টার দিকে সায়দাবাদ-এনায়েতপুর রোডের আমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সবুজকে আটক করা হয়। আটকের সময় তার শরীর তল্লাশী করে ১ হাজর পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ টি মামলা আছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com