মহান বিজয় দিবস-২০২০ পালন করলো বি.জি.ডব্লিউ.টি.এফ
১৯ এপ্রিল, ২০২৬ ০১:১৭ পূর্বাহ্ন

  

মহান বিজয় দিবস-২০২০ পালন করলো বি.জি.ডব্লিউ.টি.এফ

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-১২-২০২০ ১০:৪৭ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস-২০২০ পালন করলো বি.জি.ডব্লিউ.টি.এফ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ওয়াশিংয়ে নতুন নতুন তথ্য শেয়ার এবং একে অপরের মধ্যে ভাতৃত্ব বন্ধনে গঠিত প্রতিষ্ঠান বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন যা সংক্ষেপে বি.জি.ডব্লিউ.টি.এফ নামে পরিচিত। যার সরকারী নিবন্ধন নং ১১৯৬৪। ফাউন্ডেশনটি ইঞ্জি মেহেদী হাসানের হাত ধরে ২০০৯ সালে যাত্রা শুরু করে রানা প্লাজায় আর্থিক অনুদান, টেক্সটাইল সেক্টরে বিভিন্ন কার্যক্রমের উপর সভা সেমিনার, অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো, মে দিবস পালন, ইফতার মাহফিলের আয়োজন, শীতকালে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছে।

প্রতি বছর বি.জি.ডব্লিউ.টি.এফ এর সকল সদস্যদের নিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা রিজেন্সীর মত বড় বড় হোটেলে বার্ষিক সাধারণ সভা ও টেকনোলজিষ্টদের মিলন মেলা করে আসছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, গ্রুপ ডিরেক্টর, গ্রুপ চেয়ারম্যান ও বি.জি.এম.ই,এ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন। বর্তমানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটের মাধ্যমে ২০১৯-২০২০ সেশনে সভাপতি হিসেবে ইঞ্জিঃ জাকির হোসেন লেলিন ও সাধারন সম্পাদক হিসেবে অনন্ত কুমার মালো দায়িত্ব পালন করে আসছেন।

মহান একুশে ফেব্রুয়ারী, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ফাউন্ডেশনের পক্ষ থেকে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে ব্যানার ফেস্টুন ও ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তাদের স্মরণ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় সেই সাথে জীবিত সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী সকলের সুস্থতা, দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মেহেদী হাসান। ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম টিপু, আজীবন সদস্য রিয়াজুল ইসলাম, ইবনে রেজওয়ান সহ অন্যান্য সদস্য ও শুভাকাংখীবৃন্দ।

ইঞ্জিঃ মেহেদী হাসান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের এ বিজয় অর্জন করেছি আমরা জাতি হিসেবে তাদের আজীবন মনে রাখবো। সেই সাথে টেক্সটাইল সেক্টরের মাধ্যমে এ দেশকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের লক্ষ্য পূরণে সচেষ্ট হবো।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-১২-২০২০ ১০:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com