সলঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
২৭ এপ্রিল, ২০২৬ ০২:০৯ অপরাহ্ন

  

সলঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৫-১২-২০২০ ০৯:০৩ অপরাহ্ন
সলঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সলঙ্গা প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কায় অভিযান চালিয়ে ভুরঙ্গামারী থেকে ঢাকাগামী আপেল পরিবহণ (ঢাকা-মেট্রো ব-১৪-৯১৪৩১) থেকে ১৬ কেজি গাঁজাসহ মতিউর রহমান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মতিউর রহমান রংপুর কোতোয়ালি থানার কুঠিপাড়া গ্রামের মৃত হামিজ আলীর ছেলে। আটককৃত মতিউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সলঙ্গা থানায় মামলা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-১২-২০২০ ০৯:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 429 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com