বেলকুচির বড়ধুল ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ নং বড়ধুল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বড়ধুলস্থ গাছচাপড়ী আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ আকন্দ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা, সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, আওয়ামীলীগ নেতা কেরামত আলী প্রমুখ।