উল্লাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-১২-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থেকে ১৬ কেজি গাঁজাসহ মতিউর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত মতিউর রহমান রংপুর জেলার কোতয়ালী থানার সিটকেল গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গায় গভীর রাতে নিউ জনতা হোটেলের সামনে ঢাকা মেট্রো-ব-১৪-৭১৪৩ ভুরুঙ্গামারী হতে ঢাকাগাতী বাসটিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১২-২০২০ ০৫:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 506 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com