শাহজাদপুরে নৌকা মার্কার প্রার্থী তরু লোদীর মতবিনিময় সভা
২৪ এপ্রিল, ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে নৌকা মার্কার প্রার্থী তরু লোদীর মতবিনিময় সভা

দিলীপ গৌর
১৫-১২-২০২০ ০৭:০৪ অপরাহ্ন
শাহজাদপুরে নৌকা মার্কার প্রার্থী তরু লোদীর মতবিনিময় সভা

শাহজাদপুর প্রতিনিধি : আসন্ন ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে গতকাল ১৪ ডিসেম্বর সোমবার রাতে শাহজদাপুর পৌর এলাকার মণিরামপুর কালি মন্দির চত্বরে উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান ও কালি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, নৌকা মার্কার প্রার্থী মনির আক্তার খান তরু লোদী।

এ সময় তিনি বলেন, বিগত ২৫ বছরে শাহজাদপুর পৌরসভার যে উন্নয়ন হয়নি, পৌরবাসী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে ৫ বছরে সে উন্নয়ন করে দেখাবো। তিনি আরও বলেন, পৌর কর পৌরবাসীর সহনশীলতার মধ্যেও রাখবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারেরই একজন সদস্য। সেজন্য এ উন্নয়ন করতে আমার কোন বেগ পেতে হবে না।

আমি নির্বাচিত হলে আমার নিকট আত্মীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পৌরসভার উন্নয়নের জন্য বেশি বেশি বরাদ্দ আনতে পারবো। শ্মশান কমিটির সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, আমিরুল ইসলাম শাহু, আশিকুল হক দিনার, শেখ রাসেল, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পোদ্দার, সন্তোষ কুমার সাহা, নিখিল কর্মকার, বাসুদেব দত্ত, রতন বসাক প্রমুখ।

 

 

 

 

 

 


দিলীপ গৌর ১৫-১২-২০২০ ০৭:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com