উল্লাপাড়ায় বিদ্যুৎতের ট্রান্সমিটার চুরির অভিযোগে গ্রেপ্তার ৫
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিদ্যুৎতের ট্রান্সমিটার চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিদ্যুৎতের ট্রান্সমিটার চুরির অভিযোগে গ্রেপ্তার ৫
উল্লাপাড়া প্রতিনিধিঃ সোমবার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎ এর ট্রান্সমিটার চুরির অভিযোগে এই চক্রের ৫ সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রপ্তারকৃতরা হলেন পৌর শহরের নয়নগাঁতী গ্রামের ইউনুস আলী (৪৮),রাজা(২৪),এনায়েতপুর গুচ্ছুগ্রামের আব্দুল জলিল(৫৫),চরশ্রীফলগাঁতী গ্রামের জেলহক আলী (৫৫),নেওয়ারগাছা গ্রামের আরশাদ আলী (৫৪)। উপজেলার বড়হর ইউনিয়নের মহড়া গ্রামের কৃষক দেলয়ার হোসেনের বিদ্যুৎ চালিত সেচ মটরের ট্রান্সমিটার চুরি হয়।পরে কৃষক দেলয়ার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে জানান। এর প্রেক্ষিতে সোমবার বিকেলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ট্রান্সমিটার চুরির বিষয়ে হওয়ায় উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করেন। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান ট্রান্সমিটার চুরি হওয়ায় অভিযোগ পেয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সমিটার চুরি চক্রের অন্যতম সদস্য ইউনুস আলীসহ ৫ জন কে আটক করা হয় সেইসাথে তার বাড়ি থেকে কৃষকের চুরি হওয়া ট্রান্সমিটার উদ্ধার করা হয়। পুলিশ আরো জানান এরা বিভিন্ন এলাকায় ট্রান্সমিটার চুরির সাথে জড়িত। আটককৃতদের মঙ্গলবার দুপুর সিরাজগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 456 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com