উল্লাপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ও ব্যক্তি পর্যায়ে উপকরণ বিতরণ
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৪৯ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ও ব্যক্তি পর্যায়ে উপকরণ বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ও ব্যক্তি পর্যায়ে উপকরণ বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচি(এডিপি/ রাজস্ব উন্নয়ন)'র আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও ব্যক্তি পর্যায়ে উপকরণ বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন। উপকরন বিতরন পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস ও উপজেলা আওয়ামিলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com