শিরোনামঃ
দিলীপ গৌর ১৫-১২-২০২০ ০৭:০৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রতিবন্ধী জেলহকের মুখে একটুখানি হাসি ফুটানোর চেষ্টা করেছেন। গতকাল ১৪ ডিসেম্বর সোমবার সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে ফেসবুকের মাধ্যমে সংগৃহিত টাকা দিয়ে প্যাডেল হুইলচেয়ার, ৪ টি ছাগল, ২ বস্তা চাল, ১ বস্তা ময়দা, ৫ কেজি তেল, ৫ কেজি ডাল, জ্যাকেট, লুগি ও তার স্ত্রীর জন্য চাদর ও কাপড় সাথে ৯ হাজার ৫০ নগদ টাকা জেলহকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও শৈবাল সহ।
এ সময় এ উপজেলা নির্বাহি অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা স্যার ও উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৭ হাজার টাকার আরো খাদ্যসামগ্রী তুলে দেন। খুব দ্রত জেলহক ভাইয়ের স্ত্রীর জন্য ভিজিডি কার্ডের ব্যবস্থা করে দিবেন উপজেলা পরিষদ। মামুন বিশ্বাস জানান, জেলহক জন্মের পর চার/পাচ বছর পর থেকেই দুটি পা অচল হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়।
হামাগুড়ি দিয়ে হাতে ভর দিয়ে চলাফেরা করতেন জেলহক। ফেসবুক বন্ধু শৈবাল ভাই জেলহকের বিষয়ে আমাকে জানালে বিস্তারিত ফেসবুকের মাধ্যমে ভিডিও পোস্ট করে তার জন্য অর্থ সাহায্য চাওয়া হয়। এর ফলশ্রতুতে ফেসবুকের বন্ধুরা জেলহকের জন্য ৫২ হাজার ৩ শত টাকা পাঠায়।সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে জেলহক ভাইয়ের বাড়ি।
জেলহক ভাই প্রতিবন্ধী ভাতা কার্ড এই বছর পেয়েছেন। শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের সমাজকর্মী মামুন বিশ্বাস। এর আগেও মামুন বিশ্বাস ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। মামুন বিশ্বাস দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ও যোগাযোগমাধ্যমে সমাজের দুস্থ ও অসহায় মানুষের দুঃখ–দুর্দশা তুলে ধরেন ।
দেশ–বিদেশের প্রবাসী মানবদরদি মানুষ সেটা দেখে আর্থিক সহায়তা করেন। পরে সেই টাকা তৃণমূলের দুঃখী মানুষদের হাতে তুলে দেন। তিনি আরো জানান, শুধু স্বেচ্ছাসেবক হিসেবে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, আপনারা সবাই টাকা ব্যবস্থা করেছেন, সাজিয়ে তুলেছি ছোট্ট এই পরিবারকে। একটু ভাল ভাবে চলার জন্য।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com