বেলকুচিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী উত্তরপাড়া যুবকদের উদ্ধ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী পুরাতন হাটখোলা মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় ভাঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলপু তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম দুলাল, ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, শিক্ষক খোকন তালুকদার, সাবের প্রধান শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার, বেলকুচি উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার, সমাজ সেবক আব্দর রউফ বাবু, ফরিদুল ইসলাম ইমান আলী, নবী প্রামানিক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ খেলায় বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলায় প্রিন্স এস টু দি বনাম মাহমুদুল হাসান সংঘ অংশগ্রহন করে। খেলায় মাহমুদুল হাসান সংঘ ১৭-৫১ পয়েন্টে জয়ী হয়।
চুরান্তপর্ব উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সেলিম মহামারি করনা ভাইরাস প্রতিরোধে আগত দর্শকদের মাঝে মাস্ক বিতরণ করে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-১২-২০২০ ০৩:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 410 বার দেখা হয়েছে।