শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৫-১২-২০২০ ০১:৪৬ অপরাহ্ন |
প্রথম বাংলাদেশী হিসেবে শূন্য অভিকর্ষ ভ্রমণকারী, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামের কৃতীসন্তান জ্যোতির্বিদ এফ আর সরকার আজ সকাল দশটায় ঢাকাস্থ মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও রুহের মাগফিরাত কামনা করছি।
এফ আর সরকার প্রথম বাংলাদেশি হিসেবে ২০০৮ সালের ২৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে শূন্য অভিকর্ষ ভ্রমণ বা Zero-Gravity Flight-এ অংশ নেন। তিনি তাঁর নিজ গ্রামে ‘মহাকাশ ভবন’ নামের একটি মহাকাশ জাদুঘর নির্মাণ করেছেন এবং বিশ্বের নেতৃত্বস্থানীয় মহাকাশ গ্রাম হিসেবে এনায়েতপুরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১০ বছর ধরে সেখানে নিয়মিত বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন করে আসছিলেন।
এফ আর সরকার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ ফোরাম এশিয়া-প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরাম (Asia-Pacific Regional Space Agency Forum-APRSAF) অ্যাওয়ার্ড পেয়েছেন। ঐবারই প্রথম তিনজন বিশিষ্ট জ্যোতির্বিদকে মহাকাশবিষয়ক কার্যক্রমে ব্যতিক্রমধর্মী এবং অসামান্য অবদানের জন্য ‘APRSAF Award’ দেওয়া হয় যার মধ্যে এফ আর সরকার একজন।
তিনি জাতিসংঘ পরিচালিত বিশ্ব মহাকাশ সপ্তাহ বা ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদ বা বোর্ড অব ডিরেক্টরের সদস্য এবং বাংলাদেশের জাতীয় সমন্বয়ক ছিলেন। এ ছাড়াও তিনি জাপান মহাকাশ সংস্থা (জাক্সা) পরিচালিত এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্পেস এজেন্সি ফোরামের স্পেস এডুকেশন ও অ্যাওয়ারনেস ওয়ার্কিং গ্রুপের সদস্য ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com