পূনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজ করার সুযোগ দিনঃ নাসির উদ্দিন
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন

  

পূনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজ করার সুযোগ দিনঃ নাসির উদ্দিন

দিলীপ গৌর
১৪-১২-২০২০ ০৬:৩২ অপরাহ্ন
পূনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজ করার সুযোগ দিনঃ নাসির উদ্দিন

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর ও সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন বলেছেন, আমাকে আর একটি বার নির্বাচিত করে অসমাপ্ত কাজ করার সুযোগ দিন। আমি আমার নির্বাচনী এলাকাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলবো। গতকাল ১৩ ডিসেম্বর রোববার রাতে শাহজাদপুর পৌরসভার মণিরামপুর ৩ নং ওয়ার্ডে এক নির্বাচনী মতবিনিময় সভায় সাবেক দায়িত্বপ্রাপ্ত নাসির উদ্দিন আরও বলেন, আমি ২ বছর কাউন্সিলর ও ৩ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি।

দায়িত্বে থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। আমি মেয়র থাকাকালে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করেছি এবং রাস্তা-ঘাট, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিব›দ্বী ভাতা দিয়েছি। এছাড়া মসজিদ, মন্দির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উন্নয়নে সহযোগিতা করেছি। তাই আমাকে আর একটি বার পাঞ্জাবী মার্কায় ভোট দিন। আমি নির্বাচিত হলে আমার বেশ কিছু উন্নয়নের পরিকল্পনা আছে।

সেই অসমাপ্ত কাজ করার জন্যই পুনরায় আমাকে নির্বাচিত করুন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাজী হাবিবুর রহমান, বরাত আলী, মির্জান আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

 


দিলীপ গৌর ১৪-১২-২০২০ ০৬:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 406 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com