বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
০১ আগস্ট, ২০২৬ ০৪:৩৭ অপরাহ্ন

  

বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-১২-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন
বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে বানিয়াগাঁতী এস এন একাডেমি স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আ'লীগের সভাপতি আলহাজ্ব ফজলার রহমান রুমু'র সভাপতিত্বে ও সাইদুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, একেএম ইউসুফজী খাঁন, সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, শাহজাহান আলী সরকার, লুৎফর রহমান মাখন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ আকন্দ, আজিজুল হক খান ঘোষণ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-১২-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 495 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com