বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-১২-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন
|
|
বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল
আশরাফুল ইসলাম রনি: বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবগাঁথা দিন ১৬ ডিসেম্বর। এদিনেই মহান স্বাধীনতাযুদ্ধে বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এই মহান বিজয়ের দিবসে সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নের ও পৌরবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মো: বাবুল শেখ।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়।
আমি বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি।
নানা চড়াই-উৎরায় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
ঐতিহাসিক বিজয় দিবসে আমি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-১২-২০২০ ০৩:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 492 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ